1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁয় লটারীতে ডিলার নিয়োগ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

নওগাঁ সদর উপজেলায় উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো: ইবনুল আবেদীন উপস্থিত থেকে স্বচ্ছতার ভিত্তিতে এই লটারীর কার্যক্রম সম্পন্ন করেন।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এই লটারীর অনুষ্ঠানের আয়োজন করে। এসময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: গোলাম মাওলা, অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, গণমাধ্যমকর্মী, আবেদনকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো: ইবনুল আবেদীন জানান নওগাঁ সদর উপজেলার ২৯টি পয়েন্টে খাদ্যবান্ধব ডিলারের নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার প্রেক্ষিতে ১২৯টি আবেদন পাওয়া যায়। যাচাই-বাছাইয়ে ৬৯টি আবেদন বৈধ হয়। সেই বৈধ আবেদনগুলোর মধ্যে প্রকাশ্যে লটারীর মাধ্যমে ২৯জন ডিলারের নাম পাওয়া গেছে। পরবর্তিতে তাদের চ’ড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হবে এবং উপজেলার নির্ধারিত পয়েন্টেগুলোতে চলতি মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচির পণ্য বিতরণ কাজ শুরু করা হবে। ডিলার নিয়োগের প্রক্রিয়াকে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারেন সেই লক্ষ্যে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক প্রকাশ্যে এই লটারী পদ্ধতিতে ডিলার নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হলো। স্বচ্ছতার ভিত্তিতে প্রশাসনের সকল কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আগামীতেও এই ধরণের উদ্যোগ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর