1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের মানববন্ধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পঠিত


গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক:

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকরা।

শনিবার বিকেল ৩ টায় ভবানীগঞ্জ জিরো পয়েন্ট নিউমার্কেটের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বাগমারা প্রেসক্লাব ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।


ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, “সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেই ফুটেজ দেখে সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যাদেরকে গ্রেফতার করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কেউ যেন কোন সাংবাদিকদের গায়ে হাত না তুলতে পারে এজন্য সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়ন জরুরী। যারা বিনা কারণে সাংবাদিকদের হত্যা করল তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।


মানববন্ধনে বক্তব্য দেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, ইউসুফ আলী, আলতাফ হোসেন, আবু বাক্কার সুজন, আলমগীর হোসেন সহ অনেকে।


সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ২০০৫ সাল থেকে তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে একটি ক্লিনিক পরিচালনার পাশাপাশি তিনি সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয়ভাবে সাংবাদিকতায় যুক্ত হন।


সাংবাদিক সমাজের দাবি—এ হত্যাকাণ্ড যেন আরেকটি ‘ফাইলবন্দি মামলা’ হয়ে না পড়ে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর