1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎দুর্গাপুরে জেলা যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৮৭ বার পঠিত




‎দুর্গাপুর  প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে দুর্গাপুর উপজেলা চত্তরে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ কর্মসুচি পালন করা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজল এর নেতৃত্বে এসব গাছ রোপন করা হয়।

‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা চত্বরের সামনে এসব বৃক্ষ রোপন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম আজম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয় ও সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম, জেলা যুবদলের সদস্য জেমস, জেলা যুবদলের সদস্য মাসুম রানা, জেলা যুবদলের সদস্য মজনু, জেলা যুবদলের সদস্য ফারুক, উপজেলা যুবদল সদস্য আলিফ, যুবনেতা আফজাল ও জাহাঙ্গীর, রাকিব, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন ও সদস্য সচিব সাকিব, যুগ্ন-আহ্বায়ক শাহাদত হোসেন রাজিব, আল সাইফ জীবনসহ প্রমূখ।

‎এ বিষয়ে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশরত্ন জনাব তারেক রহমান বাংলাদেশের  জলবায়ু ও আবহাওয়া খেয়াল রেখে সামনের দিনে  বিএনপি ক্ষমতায় আসলে যে পরিকল্পনা গ্রহন করেছেন। তিনি বলেছেন পাঁচ বছরে কমপক্ষে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে, তারই নির্দেশনাকে ধারণ করে রাজশাহী জেলা যুবদল এ কর্মসূচি শুরু করেছে।

‎তিনি আরও জানান, আমি রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজল, যুবদলের ২৩ ইউনিটে এই কার্যক্রম পরিচালনা করে আসছি। চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ দুর্গাপুর এসে নেতৃবৃন্দদের সাথে নিয়ে  উপজেলা চত্বরের ভিতর বৃক্ষরোপন করলাম এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। দেশরত্ন জনাব তারেক রহমান দেশে আসার পরে যেভাবে দিকনির্দেশনা মূলক কার্যক্রম দিবেন সেভাবে আমরা পালন করব। বাংলাদেশ জলবায়ুতে শান্তির দেশ হিসেবে বাংলাদেশের জলবায়ু ভারসাম্য রক্ষার্থে গাছের অবদান অপরিসীম সুতরাং এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর