1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

ঝালকাঠির কেফায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অভিভাবকদের সঙ্গে অসাদাচরণের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, অভিভাবক সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক নখান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদারসহ আরো অনেকে। বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক গুলশান আরা নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ে পিছিয়ে পড়া কিছু শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠানে না রেখে পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠিয়ে দেন। এছাড়া বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থের হিসাব নিয়েও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন এবং দাবি না মানা হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর