1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পঠিত

 

দৈনিক গ্রাম বাংলা নিউজ :

বগুড়ার আদমদীঘিতে নেশার ৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চক নরসিং বিলাশবাড়ি গ্রামের হাসেম আলীর ছেলে তারিকুল ইসলাম সজিব (৩০) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী দেওরা গ্রামের বুদা চন্দ্র বর্মনের ছেলে সুজিত চন্দ্র বর্মন (৩২)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের জনৈক শাহিন এর পোল্ট্রি খামারের পাশে ও শাওইল বাজারের জনৈক নয়ন এর বাড়ির পিছনে মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ উল্লেখিত স্থানে পৃথক অভিযান চালান। অভিযানে ৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তারিকুল ইসলাম সজিব কে এবং সুজিত চন্দ্র বর্মনের নিকট থেকে ১০ পিসসহ মোট ৭৭পিস ট্যাপেন্টাডলসহ তাদেরকে
গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় দুইটি মাদক আইনে মামলা রুজু করে আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর