1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীতে প্রজন্মদলের কর্মিসভা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:

রাজশাহী জেলা ও মহানগর প্রজন্ম দলের আয়োজনে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট ) বিকেল পাঁচটার দিকে রাজশাহী তালাইমারিতে এই কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

কর্মীসভায় রাজশাহী মহানগর প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হোসেন মিনালের সভাপতিত্বে ও রাজশাহী মহানগর প্রজন্ম দলের সভাপতি মোঃ তুহিন দিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জনি হোসেন সরকার বিশেষ অতিথি হিসেবে এই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস,এম মহসিন হাবিব সহ জেলা, মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জনি হোসেন সরকার বলেন, জুলাই আন্দোলন কারো বাবার নয়, জুলাই আন্দোলন বাংলাদেশের সকল জণগণের।জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে লড়াই করেছে, তেমনি তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী প্রজন্ম দল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে

কর্মিসভায় বক্তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিগত আওয়ামীলীগের সময় জেল, জুলুম ও নির্যাতিত পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে, এবং দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর