1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত

গ্রাম বাংলা নিউজ:

রাজশাহীর বাগমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ের উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পক্ষে এবং বিপক্ষে অংশ নেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা যুক্তি তর্কের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে এবং দ্বিতীয় স্থান অর্জন করে চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চারটি গ্রুপে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতাটি। বিদ্যালয় গুলোর মধ্যে হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বড় বিহানালী উচ্চ বিদ্যালয়, সাঁকোয়া উচ্চ বিদ্যালয় এবং কাচারি কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়।

বিতর্ক শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মামুনুর রশিদ মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল করিম, ভানসীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।

বাগমারা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর