1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সান্তাহারে ট্রেনে অভিযান ১০কেজি গাঁজাসহ তিন নারী গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ১০ কেজি গাঁজাসহ ট্রেন যাত্রী তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নং প্লাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িগ্রাম সদরের নতুন রেল স্টেশন এলাকার এনামুল হকের স্ত্রী কলি বেগম (২৭) একই জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকার রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯) ও শরীয়তপুর জেলার গোসাইর উপজেলার মাছুয়া খালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া (২১)।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৩ নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালানো হয়। অভিযান কালে ট্রেনের ছ বগির ৫৭, ৫৮, ৫৯ সিটে যাত্রীবেসে বসে থাকা ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটি স্কুল ব্যাগের ভিতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর