1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

পত্নীতলায় কৃতি শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে  নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো.শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং  উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সমন্বিত উপবৃত্তি কর্মসূচি (এইচ এস পি) প্রকল্পের সহকারী পরিচালক তৌফিক এরফান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন, নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী সন্তজ কুমার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, উপজেলা কৃষি অফিসার মো.সোহরাব হোসেন,উপজেলা ইউআইটিআরসিই সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ ।

এসএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর