1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি কর্তৃক সংবর্ধনা ও পুরষ্কার পেল বাগমারার ৪০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা:

রাজশাহীর বাগমারায় এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

রবিবার, ২৭ জুলাই বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস রাজশাহী এবং বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব।

হাট গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিস রাজশাহী এর সহকারী প্রোগ্রামার রুহিয়া কাশেম, বাগমারা উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত, একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাগমারা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুল হক সান্টু, সাংবাদিক মামুনুর রশীদ মামুন।

উক্ত অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও কৃতি ২০ জন করে মোট ৪০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। সেই সাথে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয় ওই সকল শিক্ষার্থীদের হাতে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর