1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎দুর্গাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, সেবা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

‎দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী

জাহাঙ্গীর আলম আকাশ:

“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, সেবা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কৃষিবিদ ইনস্টিটিউশন, রাজধানী ঢাকায় সকাল সাড়ে ৯ টায় শুরু হয় এবং জেলা ও উপজেলা পর্যায়ে ভার্চুয়ালি ভাবে যুক্ত হয়। তারই ধারাবাহিকতায় রাজশাহী দুর্গাপুরেও উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে (২৬ জুলাই) শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের হলরুমে ভার্চুয়ালি ভাবে সারা বাংলাদেশের ন্যায় এক সঙ্গে উদযাপন করা হয়।

‎এ সময় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, ২নং কিসমতগনকৈড় ইউপির প্রশাসক এম,এ,মতিন, ৫নং ঝালুকা ইউপির প্যানেল চেয়ারম্যান রাজেনা বিবি, দুর্গাপুর থানার এসআই শাহজাহান আলী ও দুর্গাপুরে কর্মরত সাংবাদিকসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

‎এছাড়াও, অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ১২টি হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর