1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাকে আরেকটি ট্রাকের সঙ্গে পিছন থেকে ধাক্কার ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সংঘর্ষে উভয় ট্রাকে থাকা ৬ জন আহত হয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ট্রাক চালক আফসার আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

তার বাড়ি রাজধানী ঢাকার গাজীপুর জেলায়। আহত ৬ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, উভয় ট্রাক সাপাহার উপজেলা হতে আম বোঝাই গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত একজন ট্রাক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর