1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট; শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে পুঠিয়া উপজেলার জয়

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪২৪ বার পঠিত

 

আব্দুস সালাম, ক্রীড়া প্রতিবেদক বাগমারা:

আজ শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পুঠিয়া উপজেলা এবং রাজশাহী মহানগর ফুটবল টিম। উক্ত হাইভোল্টেজ ম্যাচে পুঠিয়া উপজেলা টাইব্রেকারে রাজশাহী মহানগরীকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

প্রথমার্ধের খেলায় তেমন একটা প্রাণ না থাকলেও দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধের খেলার ৩৭ মিনিটের মাথায় পুঠিয়া উপজেলার গোলকিপার রিয়াদ পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যায়।দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটের মাথায় রাজশাহী মহানগর ফুটবল দলের গোলকিপার নেহাল পায়ে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে আসে। পুঠিয়া উপজেলার আক্রমণভাগের খেলোয়াড় তিতাস, রাব্বানী এবং অধিনায়ক ইমন বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে।

এরপর রাজশাহী মহানগর ফুটবল টিমের আক্রমণভাগের খেলোয়াড় জিকো, মাহমুদ, শফি বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে।ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশেষ করে দ্বিতীয়ার্ধে। দুই দলই ছিল একে অপরের সমান শক্তিশালী।আক্রমণ এবং পাল্টা আক্রমণে মাঠ ছিল জমজমাট।নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে স্নায়ুর চাপ ছিল আরও বেশি।প্রতিটি পেনাল্টি কিক ছিল এক একটি শাসরুদ্ধকর মুহূর্ত।প্রথমে উভয়ই দল ১১ টি করে পেনাল্টি কিক নিয়ে ১০টি করে গোল করলে খেলাতে সমতা বিরাজ করে।পরে আরো ৫টি করে পেনাল্টি কিক নিয়ে ৫-৪ গোলে পুঠিয়া উপজেলা জয় লাভ করে।পুরো স্টেডিয়াম তখন আনন্দে উদ্বেলিত, আর পরাজিত দলের খেলোয়াড় ও সমর্থকদের জন্য ছিল হতাশার এক দৃশ্য।

এই ধরনের ম্যাচে জয় পরাজয়ের থেকেও বড় হয়ে ওঠে খেলোয়াড়দের অদম্য মানসিকতা এবং দর্শকদের জন্য তৈরি হওয়া অসাধারণ অভিজ্ঞতা। আগামী ২১/০৭/ ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার পুঠিয়া উপজেলা বনাম মোহনপুর উপজেলার মধ্যকার হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম রাজশাহীতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর