1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বাগমারায় স্মরণসভা অনুষ্ঠিত 

হেলাল উদ্দীন, বাগমারা
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পঠিত
হেলাল উদ্দীন, বাগমারা
রাজশাহীর বাগমারায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের পক্ষ থেকে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের সঞ্চালনায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিউল্লাহ নওয়াজ, বাগমারা থানার এসআই আবদুল মজিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা ইসলাম, উপজেলা এনসিপির আহবায়ক আলী মুর্তজা, ছাত্র প্রতিনিধি রায়হানুল ইসলাম, শিমুল, মোতালেব, শামীম প্রমুখ।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, আইসিটি প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলনসহ অন্যান্য সুধীজন।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদের আগ্রাসন দূর করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার শতশত মানুষের জীবন কেড়ে নিয়েছে এই আন্দোলনের সময়। অনেক আন্দোলনকারী আহত হয়েছে। চিকিৎসা নিতে পারছেনা অর্থের অভাবে। সরকার যেন দ্রুততম সময়ে ওই সকল আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।
পাশাপাশি জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রও যেন দেওয়া হয়। দেশে আর কেউ যেন ফ্যাসিবাদের সৃষ্টি করতে না পারে। আবু সাঈদ, মুগ্ধদের মত আর যেন কাউকে জীবন দিতে না হয়। হাজারো জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয় সে ব্যাপারেও সচেতন করেন বক্তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর