1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার পঠিত



গ্রাম বাংলা নিউজ :

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আয়োজিত গ্রাফিতি প্রতিযোগিতা রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই প্রতিাযোগিতার আয়োজন করা হয়। সকালে ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিরা জুলাই গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্র রং তুলিতে তুলে ধরে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে চূড়ান্ত ভাবে তিনটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা নির্বাচিত করা হয়।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনসুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক জসিম উদ্দিন, বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক এম এ রকিব, ভবানীগঞ্জ ফাযিল মাদ্রাসা শিক্ষক জাবের আলী প্রমুখ। উপজেলার ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় এবং চাঁনপাড়া আর্দশ বালিকা উচ্চবিদ্যালয়ের চারজন করে শিক্ষার্থীকে নির্বাচিত করে জেলায় নামের তালিকা পাঠানো হয়েছে ।
বিজয়ী প্রতিযোগিতারা জেলা পর্যায়ে অংশ নিবে।

প্রতিযোগিতার বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, সরকার জুলাই পুনর্জাগরণ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতার আয়োজন করেছে। জুলাই চেতনা ধরে রাখতে এই প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর