1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সান্তাহারে অপহৃত স্কুল ছাত্রী দুই মাস পর ঈশ্বরদী থেকে উদ্ধার একজন গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ ডেক্স:

আদমদীঘির সান্তাহার থেকে অপহৃত এক স্কুল ছাত্রী (১৬) দুই মাস পর ঈশ্বরর্দী থেকে উদ্ধার এবং মুল অপহরণকারি আশিকুজ্জামান ওরফে অনর্ব (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনা জেলার ঈশ্বরদী ইপিজেড এলাকা থেকে উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিকুজ্জামান ওরফে অনর্ব পাবনা জেলার ঈশ্বরদী যুক্তিতলা দক্ষিনপাড়ার খালেকুজ্জামানের ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, সান্তাহার পৌরসভার সাঁতাহার এলাকার সুমন প্রামানিকের মেয়ে ১০ম শ্রেনির স্কুল ছাত্রী ঈশ্বরদী তার নানা বাড়ি থেকে পড়াশুনা করতো। সেখানে আশিকুজ্জামান ওরফে অনর্ব ওই ছাত্রীকে উত্যক্তসহ নানা কু-প্রস্তাব দিত। এর এক পর্যায়ে গত ১০ মে বেলা সাড়ে ১১ টায় আসামী আশিকুজ্জামান ওরফে অনর্ব তার সহযোগিদের নিয়ে ওই ছাত্রীকে সান্তাহারের সাঁতাহার বাসা এলাকা থেকে অপহরণ
করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে গত ৪জুন আদমদীঘি থানায় আশিকুজ্জামান ওরফে অনর্বকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। এদিকে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব ফোর্সসহ গত বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী
ইপিজেড এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও মুল অপহরণকারি আশিকুজ্জামান ওরফে অনর্বকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহনের জন্য
গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর