1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম জয় বাগমারার; অভিনন্দন অধ্যাপক কামাল হোসেনের 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭০৫ বার পঠিত
মাহাবুর রহমান মনি, বাগমারা
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম খেলায় জয়লাভ করায় বাগমারা উপজেলা দলকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ কামাল হোসেন।
বুধবার, ৯ই জুলাই বিকেল ৪ ঘটিকায় মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত এ খেলায় শক্তিশালী পবা উপজেলা দলকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে দলের শুভ সূচনা করে টিম বাগমারা। নির্ধারিত সময়ের খেলায় দু’দলের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করে। এ সময় উভয় দলই ভালো খেলে টুর্নামেন্টে কোনো গোল না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
এরপর টাইব্রেকারেও ৫-৪ গোলের ব্যবধানে শক্তিশালী পবা উপজেলা দলকে পরাজিত করে এগিয়ে যায় বাগমারা দল। টুর্নামেন্টের প্রথম খেলায়‌ এই ঐতিহাসিক জয় পাওয়ায় বাগমারা উপজেলা বিএনপির পক্ষ থেকে টিম বাগমারাকে অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক কামাল হোসেন।
এক বার্তায় অধ্যাপক কামাল হোসেন বলেন, বাগমারা উপজেলা দল নিঃসন্দেহে একটি শক্তিশালী ফুটবল দল সেটি প্রথম দিনেই প্রমাণ করতে সক্ষম হয়েছে বাগমারার কৃতি ফুটবলাররা। আশা করি, বাগমারা উপজেলা দলের প্রথম জয় দলকে আরো উজ্জীবিত ও অনুপ্রাণিত করে সামনের খেলা গুলোতে জয় পাওয়ায় ব্যাপারে সহায়ক হবে। তাই উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি বাগমারা টিমকে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবো ইনশাআল্লাহ।
উক্ত খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাগমারার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবুল ইসলাম। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দও  উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
উল্লেখ্য যে, রাজশাহীর ১০ উপজেলার অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয় গতকাল ৮ জুলাই, মঙ্গলবার। রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর