1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দশ উপজেলার অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

 

আব্দুস সালাম, ক্রীড়া প্রতিবেদক:

আজ মঙ্গলবার ৮ই জুলাই বিকেল ৩:৩০ মিনিটে পুঠিয়া পিএন স্কুল মাঠে ১০ উপজেলার অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় স্বাগতিক পুঠিয়া উপজেলা ৫-০ গোলের বড় ব্যবধানে চারঘাট উপজেলাকে পরাজিত করে শুভ সূচনা করেছে। এর আগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার বলেন, এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে  উপজেলার খেলোয়াড়দের যেমন প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, তেমনি দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রাও তাদের স্কিল বাড়ানোর সুযোগ পাবে। তিনি সকলের সহযোগিতায় টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
আজ উদ্বোধনী দিনে খ-গ্রুপের প্রথম খেলায় পুঠিয়া উপজেলা চারঘাট উপজেলার মুখোমুখি হয়। খেলার শুরু থেকেই পুঠিয়া উপজেলা ফুটবল দল চারঘাট উপজেলা ফুটবল দলের ওপর পুরোপুরি প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। খেলার ১২ মিনিটের মাথায় পুঠিয়া উপজেলা আত্মঘাতী গোলে এগিয়ে যায়। প্রথমার্ধ খেলা শেষে পুঠিয়া উপজেলা ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে। ফলে পুঠিয়া উপজেলা ৫- ০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। দলের পক্ষে তিতাস ২টি জামিল ১টি এবং রাব্বানী ১টি করে গোল করেন। আগামীকাল মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের ক-গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী পবা উপজেলার মুখোমুখি হবে বাগমারা উপজেলা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর