1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিএনপির বিক্ষোভ  ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭০ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল ফেরদৌস রাইট-এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচবিবি পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ গোলজার হোসেন, আহ্বায়ক, জয়পুরহাট জেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ ওয়াহাব, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, এবং অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, আহ্বায়ক, পাঁচবিবি পৌর বিএনপি।

বক্তারা অভিযোগ করে বলেন, “জনপ্রিয় ও সক্রিয় নেতা জিয়াউল ফেরদৌস রাইট-কে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে” বক্তারা আরও জানান, গত ২৫ জুন পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কে হত্যা মামলায় উদ্দেশ্যমূলকভাবে  জড়ানো হয়েছে, যা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করার একটি কৌশল। তার মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর