1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে হচ্ছে এইচএসসি পরীক্ষা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পঠিত


হেলাল উদ্দীন, বাগমারা

রাজশাহীর বাগমারায় এবার ১১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা।

কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ কেন্দ্রে হিসাববিজ্ঞান বিষয়ে ১৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। নকল মুক্ত পরিবেশে প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে কেন্দ্র সচিব অধ্যক্ষ মজনু মোহাম্মদ।

কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মজনু মোহাম্মদ বলেন, পরীক্ষার আগে থেকেই নির্দেশনা দিয়ে আসছে উপজেলা প্রশাসন। তিনি আরও বলেন, এখানে কেন্দ্র হওয়ার পর থেকেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকছি। একটি প্রতিষ্ঠান নিয়ে একটি কেন্দ্র। সে কারণে কঠোর নিরাপত্তার সাথে পরীক্ষা নেয়া হচ্ছে। কেউ যেন কেন্দ্র নিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটাতে না পারে।

উক্ত কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, একটা প্রতিষ্ঠান নিয়ে একটি কেন্দ্র হওয়ায় সেখানে নজরদারির কোন কমতি নেই। কোন পরীক্ষার্থী যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সে কারণে প্রথম দিন থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি।

এবার বাগমারায় ১১টি কেন্দ্র অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর