
সবজি বাগানে গাঁজার চাষ, আটক ১
দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ
রাজশাহীর দুর্গাপুরে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ চাষ করে তা বিক্রির প্রস্তুতির সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম মো. শরিফুল ইসলাম (৪২)। তিনি দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শরিফুলকে আটক করে। এ সময় তার সবজি বাগান থেকে ৩টি সতেজ গাঁজার গাছ উদ্ধার করা হয়, যেগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি। পুলিশ জানায়, এই গাঁজার বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদার তত্বাবধানে অভিযানে পরিচালনা করেন দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার। এমন সাহসীকতায় প্রশংসায় ভাসছেন (এসআই) রিপন কুমার। (এসআই) নওগাঁর মান্দা থানার পার্শ্ববর্তী এলাকায় বাড়ি। এমন সাহসী মানুষ থাকলে দূর্গাপুর এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব।
এসআই রিপন জানান, শরিফুলের বাড়ির পূর্ব পাশে নিজস্ব জমিতে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি গোপনে চাষাবাদ করে আসছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শরিফুলকে আটক করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, “আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।