1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বিএনপির ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারায় বিএনপির ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ৬ জুলাই, রবিবার বিকেলে উপজেলা মৎস্যজীবীদলের উদ্যোগে বাসুপাড়া ইউনিয়নের সাঁই পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মূলত এই আলোচনা সভা।
বাগমারা উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি কছিমউদ্দিন জোয়াদ্দারের সভাপতিত্বে এবং হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রাজশাহী জেলা মৎস্যজীবীদলের আহবায়ক নাজমুল ইসলাম বাবলু।
উক্ত সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের রুপ রেখার ‘৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতা কর্মীদের কাজ করার জন্য আহবান জানানো হয়। নিজ দলের ক্ষতি না করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে এসে দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকার আহবান জানান বক্তারা।
উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এবং সাবেক চেয়ারম্যান মাষ্টার মোঃ আব্দুল গাফফার।
বক্তব্য প্রদান করেন, গণিপুর ইউনিয়নের চেয়ারম্যানের এ্যাডঃ মনিরুজ্জামান রঞ্জু, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন, বড়বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাজশাহী জেলা কৃষক দলের সহসভাপতি মেজবাউল হক দুলু মৎস্যজীবী দল নেতা আব্দুল ওয়াদুদ পিন্টু, যুবদল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মুকুল, মৎস্যজীবী দল রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন, বিএনপি নেতা রবিউল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, মহিলা দলের সাবেক সভাপতি রিনা ইসলাম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য খন্দকার দুলাল হোসেন, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন রেজা, এনামুল হক, ইউসুফ আলী মাস্টার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জয়েন উদ্দীন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছমির উদ্দীনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর