
আবু সাঈদের বুক সাহসের তীর,
সেই তীরে জয় আনে স্বদেশের বীর।
সবখানে প্রতিবাদ আর প্রতিরোধ,
সময়ের দাবি আজ ঘোর প্রতিশোধ।
প্রতিশোধ থেকে জ্বলে আগুনের রেশ,
আগুনের ফুলকিতে জাগে এই দেশ।
ছেলেদের দাবি ছিল সব মেনে নিক,
বিরোধীরা মতলবে খোঁজে ভিন দিক।
এভাবেই চলে যায় কত রাতদিন,
কত খুন কত লাশ বুকচাপা ঋণ!
ভাবলেই দুটি চোখ শ্রাবণের মেঘ,
অবিরাম বেড়ে যায় রক্তের বেগ।
জুলুমের দিন শেষে বিজয়ের গান,
আজীবন রেখে যাব স্বদেশের মান।
পারবে না কেড়ে নিতে এই মাটি দেশ,
রাখব যে পরিপাটি এই পরিবেশ।
এসো ভাই দেশ গড়ি একতার ঢেউ,
ফেরাতে যে পারবে না আমাদের কেউ।
ভেদাভেদ সব ভুলে মিলনের সুর,
সেই পথ খুব কাছে নেই বেশি দূর।