1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সম্পাদকীয়

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত

 

সম্পাদকীয়

 

সাহিত্য ম্যাগাজিন ও সংস্কৃতিকে যতই অবহেলা করুন না কেন তার অবদান কিন্তু মোটেও কম নয়। বর্তমান যুগে অত্যাধুনিক এই সভ্যতার পেছনে সাহিত্য ম্যাগাজিনের ভূমিকা কিছুটা হলেও ছিল আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে । কেউ যদি একে বস্তা বন্দী করে রাখতে চান তা কিন্তু মোটেও সম্ভব নয় , কেননা এটা যেখানে রাখুন না কেন সব সময়ই তা আপন আলোয় উজ্জ্বল হয়ে ফুটে উঠবে। “দৈনিক গ্রাম বাংলা ২৪” ২০০৬ সালে প্রথম “মাসিক গ্রাম বাংলা” হিসেবে আত্মপ্রকাশ করে ।

সুদীর্ঘ একুশ বছর যাবৎ আপনাদের সহযোগিতায় আজ পর্যন্ত টিকে আছে। গত প্রায় এক বছর যাবৎ এটি একটি অনলাইন নিউজ পোর্টাল রুপে প্রচারিত হয়ে আসছে। এই কাজটি আমার একার পক্ষে সম্ভব হতো না। গ্রাম বাংলার শুরু থেকে আজ পর্যন্ত যারা আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন আমি তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে যাব জন্ম জন্মান্তরে। বাগমারায় সাহিত্য প্রেমিক মানুষের সংখ্যা হয়তো বা কম, কিন্তু তারপরও আপনাদের কাছ থেকে যেরূপ সাড়া পেয়েছি তাতেই মনে হয়েছে আমাদের কলম চলতেই থাকবে সব সময়।

সম্মানিত পাঠক, পাঠিকা ও আমার প্রাণপ্রিয় জন্মভূমি বাগমারা বাসি, আসুন আমরা গ্রাম বাংলা ও গ্রাম বাংলার মেহনতী মানুষের পাশে দাঁড়ায়। যাদের ময়লা ও ছেঁড়া পোশাকের কারণে আমাদের গায়ে আজ রঙ্গিন পোশাক, যাদের ভাঙ্গা চশমার অবদানে আমাদের চোখে এখন রঙিন চশমা, তুষারপাত ও ঘন কুয়াশার মাঝে সার্বক্ষণিক যাদের বিচরণ, শরীরে একটা গরম কাপড় পর্যন্ত জোটে না, তাদের শরীর কি পাথরে গড়া ?

পক্ষান্তরে আমরা দেশি-বিদেশি গরম লেপ-কম্বলের ভেতরে মুখ লুকিয়ে ভোর বেলায় যাকে এক কাপ গরম চা আনার জন্য হুকুম করি, তার শরীরটা কি দিয়ে জড়ানো ছিল সেদিকে লক্ষ্য করেছিলাম কি একবারের জন্য? আসুন তাদের জন্য, গ্রাম বাংলার অসহায় মানুষের জন্য একটু সহানুভূতিশীল মনোভাব পোষণ করি । তাঁদের বীরত্বের স্বীকৃতি দিয়ে জীবনের ঊষা লগ্ন পর্যন্ত তাঁদের পাশে থাকি। “দৈনিক গ্রাম বাংলা ২৪” সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল। এই নিউজ পোর্টাল বাংলার খেটে খাওয়া মেহনতি জনতার কথা বলে, সত্য প্রকাশে আপোসহীনভাবে সদা জাগ্রত থাকে। তাই আমাদের প্রত্যাশা “দৈনিক গ্রাম বাংলা ২৪” এর সাথে যুক্ত থাকুন সত্য জানুন, সত্য উদঘাটনে সহযোগিতা করুন সেই উদাত্ত আহবান সকলের কাছে। ধন্যবাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর