1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আমতলী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার দূর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৪০ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি :

বরগুনার আমতলীতে অসহায় দুস্থ দরিদ্র হতদরিদ্রদের  ভিজিডি কার্ডের অনলাইন রেজিষ্টেশন করার নামে আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিনের দূর্ণীতির বিরুদ্ধে  মানববন্দন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগি এলাকাবাসী।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খুড়িয়াখেয়াঘাট এর সামনে আমতলী কলাপাড়া মহাসড়কে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল মৃধার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল কালাম মাষ্টারের পরিচালনায় মানববন্ধনে বক্তাব্য রাখেন বিএনপি নেতা, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক  মোকলেছ মৃধা,ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এনাম সরকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব প্যাদা, ওর্য়াড বিএনপির সভাপতি ফরি খান মজনু,উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহবায়ক মোহাম্মদ হানিফ বয়াতী,ছাত্রদল সভাপতি গাজী সোলায়মান , যুবদল নেতা আমির হোসেন, সাইদুল বয়াতী, ভুক্তভোগি হালিমা বেগম. পাখি বেগম, হাসিনা বেগম,পারুল বেগম,ময়না বিবি,জেসমিন আক্তার  প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগিরা অভিযোগ করেন, ৬ নং আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন ভিজিডি কার্ড রেজিষ্টেশনের নামে গরীব অসহায় মেহনতি মানুষের কাছ থেকে এন আইডি কার্ডের ফঠোকপি ছবি ও জনপ্রতি ১০০ টাকা করে প্রায় ৫ হাজার মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ হতদরিদ্র অসহায় মানুষের নামে কোন অনলাইন রেজিষ্টেশন হয় নাই। আমতলী সদর ইউনিয়নের সর্বস্তরের জনগনের পক্ষ থেকে দূনীর্তি গ্রস্থ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিনের অপসারন ও দৃষ্টান্তমুলক বিচার দাবী  জানিয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ।

এ ব্যপারে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিনের মুঠোফোনে  একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
আমতলী সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তাপস খান বলেন ভুক্তভোগিদের অভিযোগের বিষয়টি সত্যি। এগুলো আগের চেয়ারম্যান এর আমলে প্রভাব খাটিয়ে করা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান খান বলেন ,এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ  কঠোর আইনগত ব্যবস্থা  নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর