1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারা উপজেলা পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫০ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের ১৫ কোটি ২লক্ষ ৫৫ হাজার ৫৯১ টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উম্মুক্ত বাজেট উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১৫ কোটি ২ লক্ষ ৫৫ হাজার ৫৯১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গত ২০২৪-২০২৫ র্থ বছরে বাজেটের পরিমান ছিল ১৪ কোটি ২১ লক্ষ ৯ হাজার ১২৭ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উম্মুক্ত বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ সেকেন্দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি  অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী  খলিলুর রহমান, কাচারী কোয়ালীপাড়া ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোশারফ হোসেন, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফি, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, মৎস্য অফিসার আকতারুজ্জামান, পল্লী বিদ্যুতের এজিএম জাহিদুল ইসলাম, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারন সম্পাদক হেলাল উদ্দীন, প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, কালবেলা পত্রিকার বাগমারা প্রতিনিধি ইউসুফ আলী সরকার, সানশাইন পত্রিকার বাগমারা প্রতিনিধি আকবর আলি,  প্রমুখ। অনুষ্ঠানে আগামী অর্থ বছরের জন্য ১৫ কোটি ২ লক্ষ ৫৫ হাজার ৫৯১ টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর