1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন প্রফেসর ড. ছামছুল আলম

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

 


এম কে হীরা মানিক, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে মনোনয়ন চেয়ে সারিয়াকান্দি পৌর এলাকার বিভিন্ন স্থানে, বাজারে এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন প্রফেসর ড. মো: ছামছুল আলম। ২৯ জুন রবিবার বিকেলে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। তিনি ১৯৫৮ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.এস অতঃপর প্রফেসর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমেদের অধীনে এম.ফিল ও পিএইচডি ডিগি লাভ করেন। তিনি ১৯৮৯ সালে বি.সি.এস (শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। সরকারি চাকুরীর সুবাদে নানা কলেজে বিভিন্ন মেয়াদে অধ্যাপনা করেন। সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে প্রায় ১৫ বছর অধ্যাপনা করে মহাপরিচালক (শিক্ষা) ঢাকা কার্যালয় থেকে ২০১৭ সালে জানুয়ারি মাসে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। তার স্ত্রী একজন সাবেক পুলিশ কর্মকর্তা। গণসংযোগ কালে তিনি বলেন, আমার জীবনে অর্থনৈতিক ভাবে চাওয়া পাওয়ার কিছু নেই। দল যদি আমাকে মনোনীত করেন এবং আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে আমার সব কিছু জনগণের মাঝে বিলিয়ে দিবো। তিনি আরও বলেন আমি শতভাগ বিশ্বাস করি দল আমাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিবেন। আমি নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করে যাবো। তাই সকল জনসাধারণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন, মুক্তি মন্ডল, আব্দুর রাজ্জাক, ফজলুল হক ফজলু, নজরুল ইসলাম, ফুলমিয়া মেম্বার ও সাজেদুর রহমান শুভ সহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর