1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার কাহালুতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮২ বার পঠিত



গ্রাম বাংলা নিউজ:

রোববার ভোর অনুমান ০৫ ঘটিকার সময় বগুড়ার দিক হতে আসা ঢাকা মেট্রো ন ১৭-৬৫৪০ নওগাঁর দিকে, নওগাঁ হতে আম ভর্তি ট্রাক ঢাকা মেট্রো ট ১৮-৩৬২৯ বগুড়ার দিকে যাওয়ার সময় কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবির পুকুর বাজারের পশ্চিম পাশে উপস্থিত হলে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঢাকা মেট্রো ন ১৭-৬৫৪০ ট্রাকের ড্রাইভার আলতাব হোসেন (৪৮) ঘটনাস্থলেই মারা যান। আলতাফ হোসেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেইন নগর গ্রামের নুসুম উদ্দিন বেপারীর পুত্র।
ঢাকা মেট্রো ট ১৮-৩৬২৯ ট্রাকের ড্রাইভার আজমল হোসেন (৩৫) পিতা- সুকাল, হেল্পার রাশেদ (১৫) পিতা-হাসান আলী, উভয় সাং-বটতলী, থানা-সাভার, জেলা-ঢাকা গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
কাহালু থানার এস আই জসিম উদ্দিন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর