1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন, গোলাম মোস্তফা মামুন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৮৩ বার পঠিত



স্টাফ রিপোর্টার, রাজশাহী

উত্তরাঞ্চলের অন্যতম জাতীয় দৈনিক ‘দৈনিক বার্তা’ পত্রিকার মফস্বল সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা মামুনকে রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার বিকেলে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান।

সভায় রাজশাহী প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম-উদ-দ্দৌলা আইন পেশায় ব্যস্ততার কারণে প্রেসক্লাবের কর্মকাণ্ডে নিয়মিত সময় দিতে না পারায় তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। তবে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তিনি আজীবন সদস্য হিসেবে যুক্ত থাকবেন।

এ সময় রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর