1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার আলোচিত সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

আলোচিত সোশ্যাল মিডিয়া তারকা ও স্বতন্ত্র নির্বাচনপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তা বুঝতে পেরে দ্রুত তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।তাৎক্ষণিকভাবে হিরো আলমের আত্মহত্যার চেষ্টার কারণ নিশ্চিত করা যায়নি। তবে পারিবারিক ও ব্যক্তিগত মানসিক চাপে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হিরো আলমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে বিস্তারিত তথ্য মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হবে।উল্লেখ্য, হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ। বিভিন্ন সময় তার কর্মকাণ্ড ও বক্তব্য তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর