1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৯৯ বার পঠিত

 

নিজস্ব সংবাদদাতা:-
রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ইশরাত জাহান হাসি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ জুন) সকালে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার প্রেমিক (নাহিদ) মেসের নিচে উপস্থিত ছিলেন এবং পুলিশ তাকে আটক করেন।

নিহতের বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায়। রাজশাহী মেডিকেল কলেজের মিডিয়া মুখপাত্র শংক কে বিশ্বাস তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, মেডিকেলে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছেলের সঙ্গে হাসির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। তার সঙ্গে হয়ত হাসির কোনো মনোমালিন্য হয়েছে যেটা থেকে সে আত্মহত্যা করতে পারে।

এ বিষয় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে নির্দেশনা দিয়েছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাক আহমেদ বলেন, প্রেমিকের সঙ্গে ব্রেকআপ হওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এবং নিহতের পরিবার থানায় এসেছে। ছেলেকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে শিকার করেছে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো।

তিনি আরো বলেন, রাতে ছেলেটি মেয়ের মেসের সামনে গিয়েছিল এবং তাকে ভিডিও কলে রেখে মেয়েটি আত্মহত্যা করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর