
গ্রামবাংলা নিউজ:
মহাস্থান প্রেসক্লাবের উদ্যোগে ছিন্নমূল ও পথশিশুদের আপ্যায়ন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে স্থানীয় ইকরা মডেল কেজি স্কুলে মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
তিনি বলেন, ঈদুল আজহা পরবর্তী আনন্দে মহাস্থান প্রেসক্লাবের ছিন্নমূল পথশিশু ও বয়োবৃদ্ধ মানুষদের নিয়ে যে গোশত ভাত খাওয়ার আয়োজন করা হয়েছে এটি সত্যি একটি প্রশংসার দাবী রাখে। আসলে এদেরকে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়। মহাস্থান প্রেসক্লাবের বরাবরের মত এমন সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে শিবগঞ্জ উপজেলা তথা দেশের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,বাংলাভিশন টেলিভিশন বগুড়া ব্যূরো চীফ আব্দুর রহিম বগরা, শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) শুকুর আলী,
শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক শাহ আলম, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন,
মহাস্থান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা এএইচ এম রবিউল করিম,মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার,নির্বাহী সদস্য শাহ আলম, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল,সহ সভাপতি রবিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা,মোকামতলা মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাষ্টার রফিকুল ইসলাম, বাংলাভিশন বগুড়া অফিসের ক্যামেরা পার্সন মতিউর রহমান,মহাস্থান প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম সাজু,সহ সভাপতি তাহেরা জামান লিপি,সাধারণ সম্পাদক এস আই সুমন,কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন,প্রচার সম্পাদক আব্দুল বারী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মুনসুর রহমান আকাশ,নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা
সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, আমিনুল ইসলাম রতন,আজিজুল হক বিপুল,সদস্য শাকিকুল ইসলাম শাকিল,শহিদুল ইসলাম স্বাধীন,সাংবাদিক আব্দুর রহমান নাহিদ প্রমূখ।অনুষ্ঠানে ২০০ শতাধিক ছিন্নমূল পথ শিশু ও অসহায় মানুষদের মাঝে খাবার পরিবেশ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাস্থান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।