1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর বাগমারায় বাল্য বিবাহ প্রতিরোধে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

রাজশাহীর বাগমারায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন (সোমবার ) বেসরকারী উন্নয়ন  সংস্থা জনশক্তি উন্নয়ন সংগঠন বাগমারা রাজশাহীর উদ্যোগে, নরদাশ সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা বিদ্যালয় এর হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় বাল্য বিবাহ কে না বলা, সকলকে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হওয়া, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, নিজে বাল্য বিবাহ না করা,অন্যকে বাল্য বিবাহ না করার জন্য উৎসাহিত করা এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মোঃ মাহবুবুর রহমান মনির সঞ্চালনায়,  সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে, বক্তব্য উপস্থাপন করেছেন জনশক্তি উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বিউটি রানী, সহকারী শিক্ষক বিমল সরকার, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ জাফরীন সহ আরো অনেকেই।

এ সময় বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে। বাল্য বিবাহ এর ক্ষতিকারক দিক তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর