1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর তানোরে বিএনপির দুই নেতা বহিষ্কার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর তানোরে বিএনপির আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে বরণ করা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের জেরে এক বিএনপি নেতার মৃত্যু হয়। এই ঘটনার পর জেলা বিএনপি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান এবং পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ জানানো হয়। বিজ্ঞপ্তিতে আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং সদস্য সচিব বিশ্বনাথ সরকারের স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোঃ মিজানুর রহমান মিজান এবং মোঃ মজিবুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর