1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর দুর্গাপুরে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৪১ বার পঠিত

‎নিজস্ব সংবাদ দাতা:

‎ রাজশাহীর দুর্গাপুরে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে রাশেদ মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

‎শুক্রবার দিবাগত রাতে পাবনার আতাইকুলা থানার গয়েশাবাড়ি এলাকা থেকে র‌্যাব-৫ ও র‌্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে ওই যুবকে গ্রেফতার করে।

‎র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের রমজান মন্ডলের ছেলে রাশেদ। ভিকটিম শিক্ষার্থীকে দীর্ঘদিন থেকে নানা রকম ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

‎গত ২৭ মে রাতে ওই কিশোরী তার চাচার বাড়িতে তরকারি দিয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাশেদ ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে কাঁঠালবাড়িয়া গ্রামের মুনবর শাহেরের পেয়ারা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভয়-ভীতি ও হুমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ওই ঘটনার পর গত ২৮ মে ভিকটিম শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়।

‎র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত রাশেদকে আটক করা হয়েছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে দুর্গাপুর থানার ধর্ষণ মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।

‎দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, গ্রেফতারকৃত আসামীকে রাতেই পুলিশী হেফাজতে নেয়া হয়। শনিবার দুপুরে আসামীকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর