1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৯৮ বার পঠিত


আ: সালাম , ক্রীড়া প্রতিবেদক:

নওগাঁয় জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় টাইব্রেকারে মান্দা উপজেলা  ৬-৫ গোলে নওগাঁ সদর  ফুটবল  দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন ও খেলা শেষে বিজয়ী-বিজিত ও সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার মোঃ আজিম আহমেদ এনডিসি। এছাড়াও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, পৌর প্রশাসক টিএমএ মোমিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এই ধরণের আয়োজন আরো বেশি বেশি করার আশ্বাস প্রদান করেন আয়োজকরা।

খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায়  অতিরিক্ত ৩০মিনিট খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়ায়  খেলাটি টাইব্রেকারে গড়ায় । ট্রাইব্রেকারে পাঁচটি করে গোলে ড্র হলে পরে উভয়পক্ষ আরও তিনটি করে শটে অংশ নেয়। পরিশেষে মান্দা উপজেলা ফুটবল একাদশ দল ৬-৫ গোলে নওগাঁ সদর উপজেলা একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় সদর উপজেলা ফুটবল দলের খেলোয়াড় সাফী। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড়  নির্বাচিত হয় মান্দা উপজেলার নয়ন আর টুর্ণামেন্ট সেরা গোলদাতা নির্বাচিত হয় পত্নীতলা উপজেলার  খেলোয়াড় আবু সালেহ।

নওগাঁর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা প্রথমবারের মতো এই টুর্ণামেন্টের আয়োজন করে। গত ২৫ মে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ নামে ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা স্টেডিয়াম, বদলগাছী মিনি স্টেডিয়াম ও মহাদেবপুর ডাকবাংলো মাঠে টুর্ণামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলা নিয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করে। তবে আয়োজকরা জানিয়েছেন এই ধরনের খেলার আয়োজন ধারাবাহিকভাবে আবারো করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর