1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২০৫ বার পঠিত


নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় শুক্রবার সকালে পিক-আপ ও ভটভটি সংঘর্ষে পিক-আপের চালক জসিম (৩৭) নিহত হয়েছেন। নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্রা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায় শুক্রবার (২০ জুন) ভোরে নজিপুর -বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় বদলগাছীর দিক থেকে আসা
পিকআপ ও নজিপুরের দিক থেকে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক জসিম (৩৭) গুরুতর আহত অবস্থায় পিকআপের ভেতরে চাপা লেগেছিল । খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন আমরা এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ পুলিশ হেফাজতে রয়েছে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর