আ: সালাম স্পোর্টস রিপোর্টার:
নওগাঁর তুড়ুক বাড়িয়া ফুটবল একাডেমির আয়োজনে, তুড়ুক বাড়িয়া হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন,বরেন্দ্র ক্লাব সাপাহার Vs শৈলগাছি ফুটবল একাডেমী নওগাঁ।
নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়।
টাইব্রেকার ৮ টি করে পেনাল্টি শট নিয়ে উভয় দল ৫ টি করে গোল করায় শেষ পর্যন্ত আলোক স্বল্পতার কারণে উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
উক্ত খেলায় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত রাজশাহীর সম্মানিত বিচারক , মোঃ মমিনুল ইসলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন, নওগাঁ জেলার বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।
খেলাটি উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান মকে, মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু, রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
সার্বিক সহযোগিতা করেন তড়ুক বাড়িয়া ফুটবল দলের সাবেক ফুটবলার মোঃ বকুল হোসেন
ধারা বর্ণনায় ছিলেন উত্তরবঙ্গের জনপ্রিয় ধারাভাষ্যকার খোরশেদ রায়হান , মাঠ পরিচালনায় ছিলেন বগুড়া জেলা রেফারি ক্লাবের অন্যতম সদস্য মোঃ আলমগীর হোসেন, আবু জাফর, সাহাজিদুর রহমান।
খেলায় উভয় দলকে পুরস্কার হিসেবে ১২৫০০ টাকা করে প্রদান করা হয়।
G sports অনলাইন ফেসবুক পেজ খেলাটি সরাসরি সম্প্রচার করেছে বলে জানিয়েছেন অত্র এলাকার ক্রীড়ামোদী দর্শক বৃন্দ।