1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মান্দায় কুসুম্বা শাহী মসজিদের জায়গা দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত



নিজস্ব প্রতিবেদক :


নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা পাকা দোকানঘর প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে।


সোমবার (১৬ জুন)উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।

অভিযানে বুলবুলের কফি হাউজ, জবান আলীর নতুন স্থাপনা, মাহফুজুর রহমান সুমনের হোটেলের একাংশসহ চারটি দোকানঘর উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, ‘ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় নিদর্শন। এর সৌন্দর্য ও পবিত্রতা রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ স্থাপনা বরদাস্ত করা হবে না।’

উল্লেখ্য, কুসুম্বা শাহী মসজিদটি সুলতানি আমলের স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন। এই মসজিদ বাংলাদেশের ৫ টাকার নোটেও স্থান পেয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর