1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কেশবপুরে এসএসসি-১৯৮২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২২৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি :

” কৈশোরে জুড়েছিল আমাদের এ প্রাণে প্রাণ, রবে’তা আমৃত্যু বন্ধুত্ব অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি-১৯৮২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে, বৃহস্পতিবার (১২ জুন-২৫) বিরাশিয়ানদের উদ্যোগে সকালে কেশবপুর শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচিতি পর্ব, প্রয়াতদের বন্ধুদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল, স্মৃতিচারণ, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিরাশিয়ানদের দিনব্যাপী এ মিলনমেলায় উপস্থিত ছিলেন, এসএসসি-১৯৮২ ব্যাচের খালেকুজ্জামান খান, প্রফেসর এম এ লতিফ, আছাদুজ্জামান, আব্দুল খালেক, সুনীল দাস, নূরুল ইসলাম, আব্দুল্লাহ-নূর-আল আহসান বাচ্চু, বাসুদেব সেনগুপ্ত, রফিকুল ইসলাম, ফিরোজা আক্তার হেনা, বনানী তালুকদার, বীণা, রেহানা খাতুন, পূর্ণিমা রাণী প্রমুখ।
মিলনমেলায় অংশ নেওয়া খালেকুজ্জামান খান বলেন, দীর্ঘ ৪৩ বছর এমন একটা মিলনমেলা করতে পেরে আমরা উচ্ছাসিত। জীবনের শেষ প্রান্তে এসে বন্ধুদের এই জমায়েত আমাদের আরও বেশি আনন্দিত করেছে। আগামীতে এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার চেষ্টা করবো। শিক্ষক নূরুল ইসলাম বলেন, বন্ধুদের একজায়গায় পেয়ে আজকে আমাদের মহা আনন্দের দিন। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। ফিরোজা আক্তার হেনা বলেন, আজকের এই মিলনমেলায় এসে এতো আনন্দ লাগছে, যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। বন্ধুবান্ধবরা একসঙ্গে হয়ে যেন আগের জীবনে ফিরে গেলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর