1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

প্রাইভেট ছাত্রীকে ধর্ষণের অপরাধে ধর্ষক শিক্ষক গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

প্রাইভেট ছাত্রীকে ধর্ষণের অপরাধে ধর্ষক শিক্ষক গ্রেফতার

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি,

বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রীকে ধর্ষণের অপরাধে ধর্ষক প্রাইভেট শিক্ষক মশিউর রহমান ওরফে মিশু (২৫) কে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
বুধবার রাতে পুলিশের অভিযানে ধর্ষক মিশুকে গ্রেফতার করা হয়েছে বলে সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গত মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষক মিশু সারিয়াকান্দি থানাধীন সারিয়াকান্দি সদর ইউনিয়নের দিঘলকান্দি এলাকার শাজাহান আলী ও সাজেদা আক্তার দম্পত্তির ছেলে। মিশু বর্তমানে সারিয়াকান্দি মন্ডলবাড়ী, থানা বাউন্ডারীর পূর্ব পাশে সেতু’র বাড়িতে ভাড়া থাকে। সে সারিয়াকান্দি শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের গনিত বিষয়ে খন্ডকালীন শিক্ষক। মিশুর সাথে ২০২৪ সাল নিউ কারিকুলাম প্রশিক্ষণ কোর্সে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবার পরিচয় হয়। মিশু তার ভাড়া বাসায় গনিত ও বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়ায়। বিগত ০৩ মাস পূর্বে মেয়েকে মিশুর কাছে সকাল ৭-৯ টার ব্যাচে প্রাইভেট পড়ার জন্য পাঠান মেয়েটির বাবা।
প্রাইভেটে দেওয়ার কয়েকদিন পর থেকেই মিশু সুযোগ পেলেই বিভিন্ন অঙ্গ ভঙ্গীর মাধ্যমে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও নানা প্রকার প্রলোভন দেখাতো। ব্যাচের ছাত্র-ছাত্রীদের পড়া শেষে ছেড়ে দিলেও ওই শিক্ষার্থীকে বেশি পড়া দিয়ে বিলম্বে প্রাইভেট হতে ছাড়তো মিশু। মিশু শিক্ষক হওয়ার কারণে ছাত্রীটি লজ্জায় ও সম্মানের কথা ভেবে বিষয়টি গোপন রেখে প্রাইভেট পড়তে থাকে। এমতাবস্থায় গত ০৫ জুন সকালে ওই ছাত্রী প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে অন্যান্য ছাত্র-ছাত্রীদের পড়া শেষ করে ছেড়ে দিলেও ভুক্তভোগী ছাত্রীকে বেশি পড়া দিয়ে আটকে রাখে মিশু। ছাত্র-ছাত্রীরা চলে গেলে ভুক্তভোগী ছাত্রীকে একা পেয়ে ০৫ জুন সকাল অনুমান ০৯.১৫ ঘটিকায় মিশুর ভাড়া বাসার দক্ষিন পাশে প্রাইভেট পড়ানো ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে মিশু। এরপর মিশু ভুক্তভোগীর হাত ধরে তার উত্তর পাশের শয়ন কক্ষে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা বাবা মাকে জানালে বাবাসহ ছাত্রীকে কুপিয়ে প্রাণে শেষ করে ফেলার হুমকিও দেয় ধর্ষক মশিউর রহমান ওরফে মিশু।
ভুক্তভোগী ছাত্রী ভয়ে পরিবারের কারো কাছে প্রকাশ না করলেও অবশেষে তার মায়ের কাছে ঘটনাটি প্রকাশ করে এবং তার বাবা সারিয়াকান্দি থানায় ধর্ষক মিশুকে আসামী করে এজাহার দায়ের করেন।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসামী মিশুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর