1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

 

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে যুবদল নেতা আনোয়ার হোসেনের পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। আনোয়ার হোসেন উপজেলার আমগ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

আনোয়ার হোসেন জানান,এলাকার কৈগাড়ী নামক তিন বিঘা জলার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তার পুকুরে সিং, টেংরা, সিলভার,রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। মঙ্গলবার বেলা অনুমান ১১টা নাগাদ পুকুরে গিয়ে দেখতে পান পূর্ব বিরোধের জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের সবগুলো মাছ মরে ভেসে আছে। বিষ প্রয়োগে তার প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এঘটনায় তিনি মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান,পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগে সন্দেহভাজন একজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আনোয়ার হোসেন। এবিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর