1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ইউপি সদস্যের দীঘিতে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪১৩ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
পূর্বশত্রæতার জেরে বাগমারার গোবিন্দপাড়া ইউপি’র সদস্য শহিদুল ইসলামের লীজ নেয়া একটি দীঘিতে বিষ ঢেলে দিয়ে ৫ লক্ষাধিক টাকার চাষকৃত মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, ইউপি সদস্য শহিদুল ইসলাম খাজুর-করখন্ড গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া বসন্তবাড়ী মেলা সংলগ্ন একটি দীঘি বাৎসরিক ছয় লক্ষ টাকায় লীজ নিয়ে মাছচাষ করে আসছেন। সম্প্রতি ওই দীঘিতে মাছচাষ করা নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে সোমবার গভীর রাতে ওই দীঘির পানিতে শত্রæতা করে বিষ ঢেলে দেয় দূর্বৃত্তরা। এতে ওই দীঘির চাষকৃত রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানী রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতীর চাষকৃত সব মাছ মরে পানিতে ভেঁসে উঠে। এতে শহিদুল ইসলামের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এটি একটি অমানবিক ঘটনা। তদন্ত সাপেক্ষে এই ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর