1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্যের ওপর শর্টফিল্ম নির্মিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৫২৫ বার পঠিত

 

 

গ্রাম বাংলা নিউজ ২৪ ডেস্ক:

রাজশাহীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন একটি শর্ট ফিল্ম—“নীল প্রজাপতি”। তরুণ নির্মাতা এবি রিফাত পরিচালিত এই চলচ্চিত্রে রাজশাহীর উদীয়মান প্রতিভাবান শিল্পীরা অভিনয় করেছেন, যেখানে মূল চরিত্রে দেখা যাবে শাকিল আহমেদ, মুসকান ও সাগরকে। ছবিটির গল্প লিখেছেন সাথী, আর ক্যামেরার পেছনে ছিলেন আক্কু। পুরো শর্ট ফিল্মটির চিত্রায়ন হয়েছে রাজশাহীর বিভিন্ন প্রাকৃতিক লোকেশনে, যেখানে পদ্মার কোলঘেঁষা প্রান্তর, সবুজ গ্রাম আর ঐতিহাসিক স্থাপত্য উঠে এসেছে অপরূপ রূপে।

নির্মাতারা জানান, শুধু বিনোদন নয়, এই চলচ্চিত্রের মাধ্যমে রাজশাহীর সংস্কৃতি ও সৌন্দর্যকে সারাদেশের দর্শকদের সামনে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। পরিচালক এবি রিফাত বলেন,“আমরা চেয়েছি রাজশাহীর প্রতিটি রঙ, অনুভূতি ও জীবনধারাকে ক্যামেরায় বন্দি করতে। ‘নীল প্রজাপতি’ শুধুই একটি গল্প নয়, এটি রাজশাহীর প্রতি ভালোবাসার প্রতিফলন।”

অভিনেতা শাকিল আহমেদ বলেন, “রাজশাহীতে শুটিং করার সময় আমরা শহরের এক অন্যরকম রূপ দেখেছি। দর্শকদের অনুরোধ থাকবে—এই চলচ্চিত্র শুধু দেখবেন না, রাজশাহীকে নতুন করে আবিষ্কার করবেন।”

ছবিটি খুব শিগগিরই মুক্তি পাচ্ছে “এবি মিডিয়া হাউস” ইউটিউব চ্যানেলে। তরুণ প্রজন্মের জন্য এই কাজটি হতে পারে অনুপ্রেরণার উৎস, যারা নিজের শহরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের কাজ করার স্বপ্ন দেখেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর