1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় পানবরজে কাজের সময় শেয়ালের আক্রমণ; আহত ১৩

দৈনিক গ্রাম বাংলা ২৪, নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৪১৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা:

রাজশাহীর বাগমারায় পানবরজে কাজ করার সময় শিয়ালের কামড়ে এক নারীসহ ১৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের সবাই বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া ও হলুদঘর গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে সাঁইপাড়া গ্রামের ইমান আলী (৪৫), পারভিন খাতুন (৩৪) ও ফারুক হোসেন (৬৮) বেশি আহত বলে জানিয়েছেন চিকিৎসক।

তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন জানান, আজ সকালে তাঁরা পানবরজে কাজ করতে গিয়েছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই শিয়াল আক্রমণ করে তাঁদের হাত–পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। এভাবে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পানবরজে কয়েকজনকে কামড় দেয় শিয়ালটি।

এ ঘটনার পরপর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা পানবরজে যাওয়া বন্ধ করেছেন। সাইপাড়া গ্রামের বাসিন্দা বদিউজ্জামান বলেন, ‘আমরা আতঙ্কে আপাতত বাইরে যাচ্ছি না।’

আহত ইসাহাক আলী (৬৭) বলেন, ‘সকালে পানবরজে কাম করার সুময় পিছন থেইক্যা একটা শেয়াল আইস্যা খচ কইরা কামড় দিইয়্যা চলে গেছে।’ সাঁইপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির স্থানীয় নেতা ইয়াছিন আলী বলেন, ‘আজ সকালে পানবরজে গিয়ে শিয়ালের কামড়ের শিকার হয়েছি। পেছন থেকে লাফ দিয়ে শিয়াল কামড় দিয়েই চলে গেছে।

আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালের কামড়ে আহত ১২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ও উপসহকারী কমিউনিটি কর্মকর্তা লোকমান হোসেন।

তিনি বলেন, এসব রোগীকে টিকা দেওয়া হয়েছে। অধিকাংশের পায়ে ক্ষত হয়েছে।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব আজ সকালে মুঠোফোনে বলেন, শিয়াল সাধারণত দুটি কারণে আক্রমণ করে। প্রথমত, কেউ প্রাণীগুলোকে আঘাত করলে সংঘবদ্ধ হয়ে আক্রমণে যায়। আরেকটি হলো খাদ্যসংকট। এখন শিয়ালের খাবারের খুব অভাব। ক্ষুধার্ত হয়ে এগুলো লোকালয়ে গিয়ে লোকজনের ওপর আক্রমণ করে। মনে হচ্ছে, ক্ষুধার্ত শিয়ালই আক্রমণ করেছে। এ বিষয়ে স্থানীয় মানুষকে সতর্ক থাকতে হবে এবং আহত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর