1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করলেন ড. কুদরত-ই-জাহান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

 

নিজস্ব সংবাদ দাতাঃ

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান। বুধবার ( ৪ জুন) শিক্ষা মন্ত্রনালয়ে যোগদান পত্র প্রদান করেন তিনি। এ যোগদানের মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার পর অবশেষে বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবে রূপ পেলো।

এসময় নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের সাথে উপস্থিত ছিলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মাদ হাসানাত আলী, বিসিক ও বিআরটিসির পরিচালক মীর শাহে আলম ।
এর আগে মঙ্গলবার (৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নবপ্রতিষ্ঠিত সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার প্রশাসনিক কার্যক্রম এই নিয়োগ ও যোগদানের মাধ্যমে শুরু হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর