1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস  প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৬২ বার পঠিত

 

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

সারা বাংলাদেশ ন্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারিয়াকান্দি উপজেলার আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ‍্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ‍্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ সংক্ষেপে পার্টনার এর আওতায় একদিনের পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩রা জুন বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলার উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একজন কৃষক শুধু উৎপাদনকারীই নয় এখন থেকে তাঁদের ব‍্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার চিন্তাধারায় ফিরতে হবে। এতে কৃষকরা তাঁদের উৎপাদিত পণ‍্যের নায‍্যমূল‍্য পাবেন। কৃষি বিভাগ কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কৃষক হিসেবে গড়ে তুলবে এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ। উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, কাজলা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এএসএম রফিকুল ইসলাম। স্বাগত বক্তব‍্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ। সঞ্চালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমীন সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মীর কাউছার, উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবুর সরকার, পল্লী উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাকুল হায়দার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতিন্নাহার বিথী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রায় ৭০ জন নারী-পুরুষ কৃষক কৃষাণী ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর