1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আযহা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৯৯ বার পঠিত


আজিজুর রহমান, ফিলিপাইন:

পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক আনন্দ ও আত্মশুদ্ধির বার্তা। এ ঈদ আমাদের শিক্ষা দেয় সর্বোচ্চ ত্যাগ ও আত্মনিবেদন। মহান আল্লাহর আদেশ পালনে হজরত ইব্রাহিম (আ.) যখন প্রিয় পুত্র ইসমাইল (আ.) কে কোরবানি দিতে উদ্যত হন, তখন তা হয়ে ওঠে ঈমান ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। সেই চেতনারই বাস্তব রূপ হচ্ছে ঈদুল আযহা। এই ঈদ কেবল পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মিক উন্নয়ন ও খোদাভীতির অনুশীলন। আল্লাহ তাআলা বলেন— “তাদের মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।” (সূরা হজ, আয়াত ৩৭) এই মহিমান্বিত উৎসব আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, নিজের লালসা ও অহংকারের কোরবানি,দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজে সাম্য, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন গড়ে তোলা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, যখন বিভেদ ও স্বার্থপরতা সমাজকে বিষিয়ে তুলছে, তখন ঈদুল আযহার এ মহান শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। আমাদের উচিত, ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে দরিদ্র, প্রতিবেশী, পথশিশু ও সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। আসুন, আমরা ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ধারণ করি; নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মনিয়োগ করি। এই পবিত্র দিনে সকল হিংসা, বিদ্বেষ ও কলুষতা ভুলে আমরা এগিয়ে আসি শান্তি, মানবতা ও ভালোবাসার পথে। পবিত্র ঈদুল আযহা সবার জন্য বয়ে আনুক অফুরন্ত শান্তি, কল্যাণ ও রহমত। ঈদ মোবারক!

মোঃ আজিজুর রহমান,

সি ও ও আশা ইন্টারন্যাশনাল,

ফিলিপাইনস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর