1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার শাহজাহানপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯১ বার পঠিত



গ্রাম বাংলা নিউজ:

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইমরান (৩৫), পিতা মৃত খয়বর আলী, সাং-খড়না নাদরপুকুর, শাজাহানপুর, বগুড়া।

জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু ছাঈদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শাজাহানপুর উপজেলার খড়না নাদরপুকুর গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমরান পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।

পরে তল্লাশির মাধ্যমে তার দেহ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর