1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে সড়কের পাশে যুবকের লাশ উদ্ধার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

গ্রাম বাংলা ২৪ ডেস্ক রিপোর্ট:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-নাটোর সড়কের পাশ থেকে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম জয়পুরহাট জেলা সদরের শিমুলিয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে বলে জানা গেছে। গতকাল সোমবার (২ জুন) সকাল ৭ টায় সান্তাহার-নাটোর সড়কের সাইলোর পশ্চিম পাশে মালশন এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার (২জুন) সকালে সান্তাহার-নাটোর সড়কের সাইলোর পশ্চিম পাশে মালশন এলাকা থেকে প্রথমে অজ্ঞাতনামা হিসাবে মরদেহ উদ্ধার করা হয়। বেলা ১১ টায় নওগাঁ পিবিআই-এর একটি টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, নিহত জাহাঙ্গীর আলম একজন মাদকাসক্ত তার বিরুদ্ধে জয়পুরহাটসহ বিভিন্ন থানায় মাদক ও চুরিসহ ৬টি মামলা রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সে নিহত হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবার সুত্র জানায়, জাহাঙ্গীর আলম প্রায় ৫/৬ বছর পুর্বে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর